ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটি নিশ্চিত করেছে, আগামী ২৭ মে তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
গালফ নিউজের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে সবার আগে এই ঘোষণা দেওয়া দেশ হিসেবে তিউনিসিয়াই বিশ্বে প্রথম।
আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। যেহেতু জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, তাই এই হিসাবে ২৭ মে তারিখটি নির্ধারিত হয়েছে।
তুরস্ক চাঁদ দেখার ওপর নির্ভর না করে বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহার তারিখ চূড়ান্তভাবে জানা যাবে রোববার সন্ধ্যায়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজরি ১৪৪৭ সালের ২৯ জিলকদে (রবিবার) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে এবং জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।
সূত্র : গালফ নিউজ

