উখিয়ায় দুই লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার

0
উখিয়ায় দুই লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন দুই লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উখিয়ার সীমান্তবর্তী উনচিপ্রাং এলাকার শাকেরের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ এর প্রায় ১ কিলোমিটার পশ্চিমে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার পূর্ব দিকে অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। 

এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে খালের ভেতর দিয়ে সাঁতরে গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে খাকি রঙের প্যাকেটের মধ্যে থাকা নীল রঙের বায়ুরোধী মোড়কে দুই লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের গ্রেফতারে এলাকায় অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করে গ্রেফতারে জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here