ভালুকা পাতাল মার্কেট ব্যবসায়ী সমিতির নতুন সভাপতি পাপন

0
ভালুকা পাতাল মার্কেট ব্যবসায়ী সমিতির নতুন সভাপতি পাপন

উৎসবমুখর পরিবেশে ‘ভালুকা পাতাল মার্কেট ব্যবসায়ী সমিতি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শহিদুল ইসলাম পাপন এবং সাধারণ সম্পাদক পদে হাসানুর রহমান নির্বাচিত হয়েছেন।

​শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির তথ্যমতে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।

ফলাফল অনুযায়ী, অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মাসুম, কোষাধ্যক্ষ এনামুল হক, প্রচার সম্পাদক রনি মিয়া এবং ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এনামুল হক শুভ। উল্লেখ্য যে, সাধারণ সম্পাদক পদে হাসানুর রহমান একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

​নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসানুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এই বিজয় আমাদের সকল ব্যবসায়ী ভাইয়ের বিজয়। আমাদের লক্ষ্য ভালুকা পাতাল মার্কেটকে ময়মনসিংহের আধুনিক ও নিরাপদ মোবাইল এবং ইলেকট্রনিক্স হাব হিসেবে আরও সুসংগঠিত করা।’

​নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম পাপন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সব ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এই কমিটি অঙ্গীকারবদ্ধ। আমরা ঐক্যবদ্ধভাবে বাজারের উন্নয়নে কাজ করে যাব।’

​নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সমিতির বিদায়ি কমিটি এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি ব্যবসায়ীরা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here