স্লো ওভার রেটের কারণে ঋষভ পান্তকে জরিমানা

0
স্লো ওভার রেটের কারণে ঋষভ পান্তকে জরিমানা

চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে লখনউ সুপার জায়ান্টস(এলএসজি)-এর অধিনায়ক ঋষভ পান্তকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) ঘরের মাঠে মিচেল মার্শ অসাধারণ ব্যাটিয়ে চেন্নাইয়ের বিপক্ষে সাত উইকেটে জয় পায় ঋষভ পান্তরা। তবে বিশাল জয়ে প্লে-অফের যোগ্যতা থেকে ছিটকে গেছে তারা।

আইপিএল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্লো ওভার রেটের কারণে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পান্তকে জরিমানা করা হয়েছে। যেহেতু এটি আইপিএলের আচরণবিধির ২.২২ ধারার অধীনে এই মৌসুমে তার দলের প্রথম অপরাধ, যা ন্যূনতম ওভার রেট সংক্রান্ত, তাই ঋষভ পান্তকে ১২ লাথ টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার (১৯ মে) পরবর্তী ম্যাচে জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here