ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ-২৬ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করা হয়।
ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন। এসময় পৌর বিএনপির সভাপতি ও বাংলাদেশ ফুটবল লীগ কমিটি (বা.ফু.ফে) ঢাকার সদস্য শরিফুল ইসলাম শরিফ, ফুটবল লীগ পরিচালনা কমিটির আহবায়ক আহমদউল্লাহ বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলছেন, শুধু ফুটবল নয় দেশীয় খেলাগুলোর দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আমাদের খেলোয়াড়রা যেন সব খেলায় সুযোগ পায়, সেই চেষ্টা করতে হবে। কারণ খেলাধুলার মধ্য দিয়েই আমাদের ছেলেমেয়েরা মেধা বিকাশের সুযোগ পাবে। এছাড়াও মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।
উদ্বোধনী খেলায় ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদ দল ৩-০ গোলে ও হাজীপাড়া ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠানে পরাজয় করেন। খেলায় মোট ১২টি টিম অংশগ্রহন করছে।

