কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশের ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশের ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশের ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। 

বুধবার এই উচ্ছেদ অভিযানে আঞ্চলিক মহাসড়কের মুদাফফরগঞ্জ বাজার এলাকার সড়ক ও মহাসড়কের জায়গা দখল করে নির্মিত ছোট-বড় দোকান, টিনশেড স্থাপনা, অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামো বুলডোজার দিয়ে অপসারণ করা হয়।

সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলোর কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এতে প্রায়ই সৃষ্টি হতো তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ দেয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা স্থাপনা সরিয়ে না নেয়ায় আজকে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন লাকসাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে আলম। 

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সওজ কর্মকর্তা জানান, মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here