রংপুরের আরিফুল হত্যা মামলার আসামি নওগাঁয় গ্রেফতার

0
রংপুরের আরিফুল হত্যা মামলার আসামি নওগাঁয় গ্রেফতার

রংপুরে আরিফুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি গোপাল ব্যানার্জীকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ভোরে নওগাঁ সদরের বোয়ালিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপাল বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা এলাকার নন্দ ব্যানার্জীর ছেলে। 

মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

 র‌্যাব জানায়, চলতি বছরের ৫ মার্চ বিকালে আম্বিয়ার মোড় এলাকায় রাজমিস্ত্রি আরিফুল ইসলামকে (২৮) গালিগালাজ করে গোপাল ও তার সহযোগীরা। এর প্রতিবাদ করলে তারা আরিফুলকে চাপাতি, হাতুড়ি ও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে গোপাল হাতে থাকা চাপাতি দিয়ে আরিফুলের মাথার পেছনের খুলিতে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলে মাটিতে পড়ে যায় আরিফুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফুলের বাবা রেজাউল ইসলাম বাদি হয়ে বদরগঞ্জ থানায় একটি মামলা করে।  

বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোপালকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here