সাভারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন মোঃ খোরশেদ আলম

0

আখতার রাফি : সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

মঙ্গলবার (১২ মে) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন ও ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শনসহ ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বিএনপি নেতা লায়ন মোঃ খোরশেদ আলম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দিয়ে বলেন, এ ধরনের দুর্ঘটনা খুবই কষ্টের। অবশ্যই আরও সাবধানতা অবলম্বন করতে হবে-ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়।

তিনি আরো বলেন, আমরা ক্ষমতার রাজনীতি করি না, মানবতার কল্যাণে রাজনীতি করি। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের স্বার্থে কাজ করাই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, সোমবার (১১ মে) রাত ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে সাজ্জাদ পাদুকা নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here