ইংলিশ প্রিমিয়াল লিগে উলভসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েওেছন ব্রাইটনের লেফট উইঙ্গার কাওরু মিতোমা। এতে আসন্ন বিশ্বকাপে জাপানের হয়ে তার অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
স্থানীয় সময় শনিবার (৯ মে) ম্যাচে উলভসকে ৩-০ ব্যবধানে হারায় ব্রাইটনে। ম্যাচের ৫৮তম মিনিটে বল তাড়া করতে গিয়ে হঠাৎ বাম উরুর পেছনের অংশে হাত চেপে ধরে পড়ে গেলে, এই মিতোমা খুঁড়িয়ে মাঠ ছাড়েন।
জানা গেছে, মিতোমা ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম থেকে বের হন। এতে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসুর জন্য বড় উদ্বেগের দেখা দিয়েছে। আগামী শুক্রবার (১৫ মে) দেশটি বিশ্বকাপের দল ঘোষণা করবে।
ম্যাচের পর মিতোমার চোট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রাইটন ম্যানেজার ফাবিয়ান হুরজিলার বলেন, আমাদের স্ক্যানের জন্য অপেক্ষা করতে হবে, তারপর আমরা বিষয়টি স্পষ্ট করতে পারব। অবশ্যই ব্যাপারটা দেখতে ভালো ছিল না, কিন্তু আমি একজন ইতিবাচক মানুষ এবং এ ব্যাপারে আমি ইতিবাচকই থাকি।
তিনি আরও বলেন, দেখে মনে হচ্ছিল এটা হ্যামস্ট্রিং ইনজুরি, কিন্তু এটা আসলেই ইনজুরি কি না, তা দেখার জন্য অপেক্ষা করা যাক।
উল্লেখ্য, বিশ্বকাপে আগামী ১৪ই জুন টেক্সাসের আর্লিংটনে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে জাপান। পরে গ্রুপ ‘এফ’-এ তারা তিউনিসিয়া এবং সুইডেনেরও মুখোমুখি হবে।

