শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন, এক মাস পর গোয়ালঘর থেকে লাশ উদ্ধার

0
শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন, এক মাস পর গোয়ালঘর থেকে লাশ উদ্ধার

যশোরের শার্শায় নিখোঁজের এক মাস পাঁচ দিন পর গোয়ালঘরের মাটি খুঁড়ে ইকরামুল কবির (২৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে উপজেলার বসতপুর পূর্বপাড়া গ্রামে পুলিশের অভিযানে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করা হয়েছে। 

নিহত একরামুল কবির পুটখালি ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুল রশিদের ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বসতপুর পূর্বপাড়া এলাকার আরশাদের ছেলে আলফুরাদের স্ত্রী মুন্নীর (২২) সাথে একরামুলের সঙ্গে সম্পর্ক ছিল। এক মাস পাঁচদিন আগে সে প্রেমিকা মুন্নীর কাছে পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

​দীর্ঘদিন নিখোঁজ থাকার পর বিষয়টি নিয়ে সন্দেহ দানা বাঁধলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে অভিযুক্ত স্বামী আলফুরাদকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বসতপুর গ্রামে তাদের বাড়িতে অভিযান চালায়। সেখানে গোয়ালঘরের মেঝে খনন করে নিখোঁজ একরচমুলের গলিত মরদেহ উদ্ধার করেছে

​এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত স্বামী আল ফুরাদ ও স্ত্রী মুন্নী বেগমকে পুলিশ আটক করেছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, প্রাথমিকভাবে পরকীয়া সম্পর্ক ও আর্থিক বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here