নোয়াখালীতে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

0
নোয়াখালীতে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজার এলাকায় যৌথ অভিযানে এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ইয়াবার পাউডার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকার মাইশা স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইয়াংছা গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল হামিদ (৩২) এবং তার স্ত্রী বেবি আক্তার (২৩)।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী ও র‍্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের যৌথ অভিযানে এক দম্পতিকে আটক করা হয়েছে। সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ওই দম্পতির সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা এবং ৮ গ্রাম ইয়াবা তৈরির পাউডার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা শিশুকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করছিল। এর আগেও তারা একাধিক চালান নোয়াখালীর সেনবাগ এলাকায় সরবরাহ করেছে বলে জানায়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, আটক আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সেনবাগ থানার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here