মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ

0
মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেয়াইন ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল এর ছেলে সুহেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত আরও দুইজন জড়িত থাকার কথাও জানা যায়। গত বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার ঘোরামাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোরামাড়া গ্রামের মৃত তুফানী মন্ডলের ছেলে শুসংকর মন্ডল কালু সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর ৩টার সময় ঘোরামাড়া গ্রামে বাড়ির সামনে সুহেলসহ অজ্ঞাত আরও দুইজন ঘুরাফেরা করেন। পরে সুযোগে ভুক্তভোগীর জমি থেকে একটি লাল রঙের ষাঁড় গরু চুরি কয়ে নিয়ে যায়। সতুরচর মাদরাসা এলাকার সিসি ক্যামেরার ফুটেজে গরু চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here