ইরাকের চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

0
ইরাকের চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজন ইরাকি ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি বিভাগ) এই ঘোষণা দিয়েছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ইরাকের উপ-তেলমন্ত্রী আলী মারিজ আল-বাহাদলি। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, আল-বাহাদলি ইরানের সরকার এবং ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর স্বার্থে তেল পাচার ও বিক্রির প্রক্রিয়ায় সহায়তা করেছেন।

বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ আরও জানায়, ইরাকের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর তিন শীর্ষ কর্মকর্তা এবং চারটি ইরাকি প্রতিষ্ঠানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা হলেন— মুস্তফা হাশিম লাজিম আল-বেহাদিলি, আহমেদ খুদাইর মাকসুস মাকসুস এবং মোহাম্মদ ইসা কাজিম আল-শুয়াইলি। সূত্র: আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here