লৌহজংয়ে ৪০০ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

0
লৌহজংয়ে ৪০০ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মালির অংক বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পদ্মা উত্তর থানার খড়িয়া এলাকার পারভেজ মালের স্ত্রী ইসরাত জাহান (২৫) এবং একই এলাকার মৃত রফিকের ছেলে মো. আসাদুজ্জামান (৪২)।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালির অংক বাজার এলাকায় জেলা পরিষদের দক্ষিণ-পশ্চিম পাশে লৌহজং লাইব্রেরির সামনের পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here