ইউডব্লিউইউ ন্যাশনাল কনভেনশন নির্বাচনে প্রার্থী দুই বাংলাদেশি অস্ট্রেলিয়ান

0
ইউডব্লিউইউ ন্যাশনাল কনভেনশন নির্বাচনে প্রার্থী দুই বাংলাদেশি অস্ট্রেলিয়ান

অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ ট্রেড ইউনিয়ন(ইউডব্লিউইউ)-এর ন্যাশনাল কনভেনশন ডেলিগেটস নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শতবর্ষেরও বেশি ইতিহাসসমৃদ্ধ এই ইউনিয়নের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ১ লাখ ৫০ হাজার, যারা ৪৫টিরও বেশি শিল্পখাতে কাজ করছেন।

শ্রমিকদের ন্যায্য অধিকার, উচ্চ মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এবারের ন্যাশনাল কনভেনশন নির্বাচনে নিউ সাউথ ওয়েলস থেকে ‘ইউনাইডে ফর ইউ’ টিমের হয়ে প্রার্থী হয়েছেন দুই গর্বিত বাংলাদেশি অস্ট্রেলিয়ান রিজওয়ান চৌধুরী এবং শহীদুল ইসলাম।

ইউনাইডে ফর ইউ’ টিম জানিয়েছে, তারা সদস্যদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং শ্রমিকদের অধিকার, ঐক্য, ন্যায়বিচার ও সমতার পক্ষে কাজ করে। টিমটি স্থায়ী কর্মীদের পাশাপাশি ক্যাজুয়াল ও শ্রমিক হায়ার কর্মীদের সমান অধিকার নিশ্চিত করার দাবিও তুলে ধরছে। একই সঙ্গে অভিবাসী শ্রমিকদের প্রতি বৈষম্য দূর করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

এই টিমের নেতৃত্ব দিচ্ছেন জো স্কোফিল্ড এবং মেল গার্টফ্রিল্ড। তাদের লক্ষ্য, ইউডব্লিউইউ-এর ৩০ হাজার সদস্যকে ঐক্যবদ্ধ করে শ্রমিকদের জন্য আরও শক্তিশালী ও স্থায়ী সাফল্য অর্জন করা।

প্রার্থী রিজওয়ান চৌধুরী দীর্ঘ ১৪ বছর ধরে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি সিনিয়র মেম্বার রাইটস অফিসার, সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজার এবং সিনিয়র পলিটিক্যাল অর্গানাইজার হিসেবে কাজ করেছেন। কর্মকর্তা হিসেবে যোগদানের আগে রিজওয়ান চৌধুরী একজন গর্বিত সাধারণ প্রতিনিধি ছিলেন।

তিনি বলেন, ইউডব্লিউইউ সদস্যদের শক্তিশালী কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে তিনি কাজ করতে চান। পাশাপাশি তিনি দেশটিতে বাংলাদেশি কমিউনিটিতেও সুপরিচিত একজন সংগঠক ও সমাজসেবী।

অন্যদিকে শহীদুল ইসলাম নিউ সাউথ ওয়েলসের খাদ্য উৎপাদন শিল্পে কর্মরত এবং কেলগস-এ ইউনাইটেড ওয়ার্কার্স ইউনিয়নের একজন সক্রিয় ডেলিগেট। তিনি বলেন, সাধারণ শ্রমিকদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন এবং সদস্যদের কণ্ঠস্বরকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও শক্তিশালী করতে চান।

জানা গেছে, নির্বাচন উপলক্ষে ব্যালট পেপার ইতোমধ্যে সদস্যদের বাসার ঠিকানায় পাঠিয়েছে অস্ট্রেলিয়ান ইউনিয়ন কমিশন(এইউসি)। ভোটগ্রহণ শুরু হয়েছে ৩০ এপ্রিল থেকে। ‘ইউনাইডে ফর ইউ’ টিমকে ভোট দিতে ব্যালট পেপারে ‘ইউনাইডে ফর ইউ’-এর পাশে ‘এক্স’ চিহ্ন দিতে হবে। এরপর ঘোষণাপত্রে স্বাক্ষর করে নির্ধারিত খামে ব্যালট সংযুক্ত করে অস্ট্রেলিয়া পোস্টের লাল পোস্ট বক্সে জমা দিতে হবে।

৪৫টি শিল্প অন্তর্ভুক্ত রয়েছে, প্রারম্ভিক শৈশব শিক্ষা, ক্যাসিনো, ক্লাব, পাব ও আতিথেয়তা, পরিচ্ছন্নতা, বিমানবন্দর ও প্রতিরক্ষাসহ নিরাপত্তা, লজিস্টিকস, গুদামজাতকরণ ও সরবরাহ শৃঙ্খল শিল্প, সাধারণ উৎপাদন, খাদ্য ও পানীয় উৎপাদন, প্রবীণ সেবা এবং গৃহ সেবা শিল্প।

এইসি কর্তৃক প্রেরিত উত্তর পরিশোধযোগ্য খামসহ ব্যালটটি অবশ্যই শুক্রবার (২২ মে) মধ্যে এইসি-তে ফেরত পাঠাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here