তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

0
তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার ফুলছড়ির তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত সড়কসহ রেলসেতু বা টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বোনারপাড়া থেকে তিস্তামুখঘাট পর্যন্ত রেলপথ সংস্কার করে পুনরায় ট্রেন চালুর দাবিও জানানো হয়।

বুধবার বেলা ১১টায় সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার রেলগেটে ‘সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংগঠনের সভাপতি হাসান মেহেদী বিদ্যুতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক মাছুদুর রহমান প্রধান মাসুদ, কমিউনিস্ট পার্টির সাঘাটা উপজেলা সভাপতি যজ্ঞেশ্বর বর্মন, বোনারপাড়া রেলওয়ে জংশন রক্ষা কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক শাহ্ আলম, সমাজসেবক রওশন হাবীব রোজ, অধ্যক্ষ নওয়াব আলী প্রধান সাজু, সমাজসেবক আবুল কালাম আজাদ, আজাদুল ইসলাম ও সোহরাব আলীসহ অনেকে।

বক্তারা বলেন, তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সংযোগ স্থাপিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ সহজ হবে, বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একই সঙ্গে বোনারপাড়া–তিস্তামুখঘাট রেলপথ চালু হলে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন, ফলে এ অঞ্চলের অর্থনীতি গতিশীল হবে।

তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

শেষে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here