মুন্সীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার সাত

0
মুন্সীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার সাত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ মে) থেকে মঙ্গলবার (৫ মে) পর্যন্ত টানা ২৪ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মাহিন শেখ (২৫), অন্তর (২০), ইব্রাহিম শেখ (২৩), লিখন (২০), ইউসুফ (২১), শাকিল খন্দকার (২৬) ও সাজ্জাদ খন্দকার (২৪)। তারা বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মোবাইল কোর্ট ও বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here