শেরপুরে অনলাইন জুয়াড়ি গ্রেফতার

0
শেরপুরে অনলাইন জুয়াড়ি গ্রেফতার

শেরপুরে অনলাইন জুয়া ও মোবাইল ব্যাংকিংয়ে জুয়া চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৪ মে) দিবাগত রাতে শ্রীবরদী পৌর এলাকায় অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই জুয়ারির নাম এরশাদ আলী। তিনি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (৫ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া।

তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তি শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলাসহ বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার পোর্টাল পরিচালনা করে আসছিলেন। অভিযানে তার কাছ থেকে অনলাইন জুয়ার অ্যাপসসহ একটি মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। আর গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী সদর থানায় মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here