ব্রি’র নতুন মহাপরিচালক আমিনুল ইসলামের দায়িত্ব গ্রহণ

0
ব্রি’র নতুন মহাপরিচালক আমিনুল ইসলামের দায়িত্ব গ্রহণ

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালকের (রুটিন দায়িত্ব) দায়িত্ব গ্রহণ করেছেন কৃষি বিজ্ঞানী আমিনুল ইসলাম।

সোমবার বিকেলে ব্রি’র প্রকাশনা ও জনসংযোগ বিভাগের সম্পাদক মো. রাশেল রানা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে কৃষি বিজ্ঞানী আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের আগে আমিনুল ইসলাম ব্রি’র আঞ্চলিক কার্যালয় সোনাগাজীতে চিফ সায়েন্টিফিক অফিসার ও প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৮ সালের ২০ আগস্ট বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ব্রি’তে যোগদান করেন। দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here