খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ক্লাবের উদ্বোধন

0
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ক্লাবের উদ্বোধন

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে “বিজ্ঞান ক্লাব”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৯ সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়।

সোমবার কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা ফিতা ও কেক কেটে ক্লাবটির উদ্বোধন করেন। গঠিত কমিটিতে একাদশ বিজ্ঞান বিভাগের নাদিয়াতুল জান্নাতকে সভাপতি এবং অদিতি বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ পুলক বরন চাকমা বলেন, বিজ্ঞান ক্লাব শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাধারা, উদ্ভাবনী শক্তি ও গবেষণামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে বিজ্ঞানের বিস্তৃত ক্ষেত্র নিয়ে ভাবার সময় এসেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ, ক্লাবের উপদেষ্টা ও সমন্বয়ক আবু ছৈয়দ মোহাম্মদ মুজিব, ইমরুল হাসান, আতিকুর রহমান, মো. তাওহীদুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবদুস সালাম, সহকারী অধ্যাপক কৃতি চাকমা, মো. আল মামুন, রুপম খীসা, মাইকেল বড়ুয়া, মো. মহিন উদ্দিনসহ অন্যান্য শিক্ষক।

এছাড়া অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here