নোয়াখালীতে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আনন্দ মিছিল

0
নোয়াখালীতে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আনন্দ মিছিল

দীর্ঘ প্রতীক্ষার পর নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার দেখা গেছে। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রবিবার বিকেলে মাইজদী শহরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের প্রধান সড়কের সুপার মার্কেটের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান। এসময় নেতাকর্মীরা ফুল দিয়ে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান।

বক্তব্যে নবনির্বাচিত সভাপতি এনবিএস রাসেল বলেন, নোয়াখালী জেলা ছাত্রদলকে একটি আদর্শ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করা হবে।

নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে নোয়াখালী জেলা ছাত্রদল মাঠপর্যায়ে আরও সক্রিয় ভূমিকা রাখবে।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার রাতে ৩৭ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে এনবিএস রাসেলকে সভাপতি ও জিয়াউর রহমান রাহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here