এসএসসিতে গণিত বিষয়ের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বহিষ্কার হয়েছে ১৪ জন পরীক্ষার্থী। এছাড়া অনুপস্থিত ছিল ১৮ হাজার ৬৫২ জন শিক্ষার্থী।
পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান।
রবিবার এসএসসিতে গণিত, মাদরাসা শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র এবং কারিগরিতে পদার্থ বিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা ছিল।
বহিষ্কার শিক্ষার্থীর মধ্যে ঢাকায় তিনজন, রাজশাহীতে দুজন, যশোরে দুজন, বরিশালে একজন, দিনাজপুরে তিনজন ও ময়মনসিংহে তিনজনসহ মোট ১৪ জন। এ ছাড়া মাদরসা বোর্ডে ছয়জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ছয়জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।
অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে চার হাজার ৫৪২ জন, রাজশাহীতে দুই হাজার ৪০৩ জন, কুমিল্লায় এক হাজার ৮৫০ জন, যশোরে দুই হাজার ৭৬ জন, চট্টগ্রামে এক হাজার ৪৮৩ জন, সিলেটে ৯৫১ জন, বরিশালে এক হাজার ৬৯১ জন, দিনাজপুরে দুই হাজার ১৬৬ জন, ময়মনসিংহে এক হাজার ৪৯০ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডে ১২ হাজার ৫৭৬ জন ও কারিগরি বোর্ডে তিন হাজার ৭১৮ জন অনুপস্থিত ছিল।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

