মরক্কোতে খোঁজ মিলছে না দুই মার্কিন সেনার

0
মরক্কোতে খোঁজ মিলছে না দুই মার্কিন সেনার

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে বার্ষিক বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেওয়ার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুজন মার্কিন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন।

এ সংবাদটি এমন সময় প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও ইরানের চলমানের সংঘাত আশঙ্কা দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও ওয়াশিংটন। এরপর আত্মরক্ষার্থে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান।

রবিবার (৩ মে) যুক্তরাষ্ট্র আফ্রিকা কমান্ড(আফ্রিকম) জানিয়েছে, ‘আফ্রিকান লায়ন’ মহড়ায় অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র, মরক্কো এবং অন্যান্য দেশগুলো একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং অনুসন্ধান অব্যাহত রয়েছে।

স্থানীয় সময় শনিবার (২ মে) আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী তান তানের কাছে ক্যাপ দ্রা প্রশিক্ষণের পর তাদের পাওয়া যাচ্ছে না। গত মাসে তিউনিসিয়া, ঘানা ও সেনেগালসহ চারটি দেশে বার্ষিক বহুজাতিক সামরিক মহড়া শুরু হয়। চলতি মাসে এই মহড়া শেষ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা ‘আফ্রিকান লায়ন’ হলো উত্তর আফ্রিকায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম বার্ষিক যৌথ সামরিক মহড়া। এতে যুক্তরাষ্ট্র ও তার শীর্ষ আফ্রিকান মিত্রদের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা অংশ নেন। মার্কিন সামরিক কর্মকর্তারা বলেছেন, এই বার্ষিক বহুজাতিক মহড়াটি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার এবং বৈশ্বিক সংকটের জন্য অংশগ্রহণকারী বাহিনীগুলোর প্রস্তুতিকে আরও উন্নত করার একটি ক্ষেত্র হিসেবে কাজ করে আসছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here