এপ্রিলে প্রবাসী আয় এলো ৩১৩ কোটি ডলার

0
এপ্রিলে প্রবাসী আয় এলো ৩১৩ কোটি ডলার

বিদায়ী এপ্রিল মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। গড়ে প্রতিদিন দেশে এসেছে ১০ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানান।

তিনি আরও জানান, গত এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ।
 
এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here