মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

0
মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার বছিরননেছা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। তাদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে। খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা এবং দলগত চেতনা গড়ে তোলার অন্যতম ক্ষেত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, সভাপতি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উল্যাহ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান ও অন্য কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here