নেত্রকোনায় ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক আটক

0
নেত্রকোনায় ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক আটক

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরের ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম ওরফে কেলিস (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছুরিকাঘাতকারী কিশোর গ্যাং সদস্য নুর মোহাম্মদ (২০) কে নেত্রকোনা থেকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। 

নুর মোহাম্মদ দুর্গপুর উপজেলার তেরিবাজার এলাকার বাসিন্ধ মজিবরের ছেলে।

এর আগে, শনিবার রাতে উপজেলার পৌর শহরের তেরিবাজার এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটলে আহত কেলিসকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন ওয়াহিদুল ইসলাম কেলিস। এসময় একই এলাকার মজিবর মিয়ার ছেলে কিশোর গ্রুপের সদস্য নুর মোহাম্মদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এরই কিছুক্ষণের মধ্যেই নুর মোহাম্মদের সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে ওয়াহিদুলের পেটে আঘাত করে  পালিয়ে যায়। 

আহতের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন কেলিসকে। 

এদিকে স্থানীয়রা জানায়, নুর মোহাম্মদ সারাক্ষণ নিজের সঙ্গে একটি বানানো ধারালো ছুরি রাখতো। যা দিয়ে সে যখন তখন মানুষকে ভয়ভীতি দেখাতো। এলাকায় কিশোর গ্যাং বলেও তার পরিচিতি রয়েছে। এই ঘটনার পর রাতেই নেত্রকোনা সদরের মালনি এলাকায় তার ফুপুর বাড়িতে আশ্রয় নিলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে শনিবার রাতে নেত্রকোনা সদরের মালনি মসজিদ মোড় এলাকার ফুপুর বাসা থেকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here