লক্ষ্মীপুর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন

0
লক্ষ্মীপুর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক, আব্দুল্লাহ আল খালেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব মনোনীত করা হয়। 

গতকাল শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে সবশেষ ২০১৮ সালের ৫ জুন হাসান মাহমুদ ইব্রাহিমকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এর ৭ বছর ১০ মাস ২৬ দিন পর শনিবার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আব্দুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ চৌধুরী, সাজ্জাদ হোসেন সাজু, ইরাজ মাহমুদ বাবু, শাহজাদা প্রিন্স, মাহফুজুর রহমান হৃদয়, নজরুল ইসলাম নিশাত, জহির রায়হান বাবু ও শাহিন আলম মুন্নাসহ অনেকে।

নতুন কমিটির সদস্য সচিব হাসিবুর রহমান অভি বলেন, ‌‘আমাকে জেলা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি সংশ্লিষ্টদের প্র‍তি। দলকে সুসংগঠিত করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। শিক্ষার্থীদের কল্যাণে ও অধিকার আদায়ে ছাত্রদল নিরলসভাবে কাজ চালিয়ে যাবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here