অস্কারের আয়োজক সংস্থা আগামী বছরে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য প্রথমবারের মতো অভিনয় ও চিত্রনাট্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কথা বলছে।
স্থানীয় সময় শুক্রবার (২ এপ্রিল) অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বিভিন্ন বিভাগে নতুন নিয়ম প্রকাশ করেছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিষিদ্ধ না করে মানবসৃষ্ট রচনার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।
নতুন নিয়মে বহুল সমালোচিত আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এর আওতায় কান, ভেনিস এবং টরন্টোর মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব থেকে শীর্ষ বাছাই পুরস্কার বিজয়ী চলচ্চিত্রগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফিল্ম অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, প্রতি বছরের মতো এবারও আমরা অনেকগুলো বুদ্ধিদীপ্ত ও প্রগতিশীল পরিবর্তন এনেছি বলে মনে করি। স্বাভাবিকভাবেই, অ্যাকাডেমি যেহেতু আরও বেশি বিশ্বজনীন হচ্ছে, তাই অস্কারের আলোচনায় আন্তর্জাতিক চলচ্চিত্রগুলোকে কীভাবে আমন্ত্রণ জানানো যায়, তা নিয়ে আমাদের ভাবতে হবে।
এআই এবং অস্কার
অস্কারের জন্য যোগ্যতার নিয়মাবলীর বার্ষিক পর্যালোচনার অংশ হিসেবে, একাডেমি বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতারা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর উদ্বেগ নিয়ে কিাজ করছে। নতুন নিয়মাবলীতে বলা হয়েছে যে, এই সরঞ্জামগুলো মনোনয়ন পাওয়ার সম্ভাবনাকে সাহায্যও করে না বা ক্ষতিও করে না। এক্ষেত্রে একাডেমি ও এর প্রতিটি শাখা কোন চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে তা বেছে নেওয়ার সময় এর সৃজনশীল রচনার কেন্দ্রে মানুষের ভূমিকা কতটা ছিল তা বিবেচনায় নিয়ে কৃতিত্ব বিচার করবে। তারা এআই-এর ব্যবহার এবং ‘মানবীয় রচনার’ প্রকৃতি সম্পর্কে চলচ্চিত্র নির্মাণকারী দলের কাছ থেকে আরও তথ্য চাওয়ার অধিকারও সংরক্ষণ করছে।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সভাপতি লিনেট হাওয়েল টেলর বলেন, সৃজনশীল প্রক্রিয়ার কেন্দ্রে মানুষকেই থাকতে হবে।এআই যেমন বিকশিত হতে থাকবে, এআই নিয়ে আমাদের আলোচনাও তার সঙ্গে তাল মিলিয়ে চলবে। কিন্তু অ্যাকাডেমির জন্য, আমরা আমাদের পুরস্কারের যোগ্যতা নির্ধারণ প্রক্রিয়ার কেন্দ্রে সবসময় মানবসৃষ্ট সৃষ্টিকে বিচেনায় রাখব।
তিনি উল্লেখ করেন, অভিনয়ের যোগ্যতার ক্ষেত্রে, শুধুমাত্র সেইসব ভূমিকাই বিবেচনা করা হবে যা ‘স্পষ্টতই মানুষের সম্মতিতে তাদের দ্বারা অভিনীত’ হয়েছে।
তবে সংস্থাটি আসন্ন এআই-নির্মিত ভ্যাল কিলমারের অভিনয়টি যোগ্য বলে বিবেচিত হবে কিনা, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ চলচ্চিত্র নির্মাতারা এখনও এটি বিবেচনার জন্য জমা দেননি।
প্রথমত একটি প্রতিরূপ কোনো অভিনেতা নয়, তবে এটি চলচ্চিত্রে কিলমারের নাম কীভাবে উল্লেখ করা হয়েছে তার ওপরও নির্ভর করতে পারে। ভ্যাল কিলমার হিসাবে নাকি অন্য কিছু হিসাবে? চূড়ান্ত অভিনয়ের জন্য প্রযুক্তির সঙ্গে মানুষের সহযোগিতার উদাহরণ হিসাবে অ্যান্ডি সার্কিসের গলম চরিত্রটিকেও নেওয়া যেতে পারে।
লিনেট হাওয়েল টেলর বলেন, আমরা প্রতিটি বিষয় আলাদাভাবে পর্যালোচনা করব। আমাদের শিল্প এবং বিশ্বের সকলের মতো আমরাও প্রতি বছর এটি মূল্যায়ন করব। চিত্রনাট্য বিভাগগুলিতে অস্পষ্টতা কম, যেখানে নিয়ম অনুযায়ী যোগ্যতা অর্জনের জন্য চিত্রনাট্য অবশ্যই মানুষের লেখা হতে হবে।
চলচ্চিত্র একাডেমিকে প্রায়শই সমসাময়িক প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মেলাতে তাদের মানদণ্ড পর্যালোচনা করতে হয়েছে, তা শব্দ, রঙ বা কম্পিউটার জেনারেটেড ইমেজের (সিজিআই) ক্ষেত্রেই হোক না কেন।
আন্তর্জাতিক চলচ্চিত্রের যোগ্যতায় ব্যাপক পরিবর্তন
চলচ্চিত্রের সদস্যপদ অনেক বেশি আন্তর্জাতিক হয়ে ওঠায় অস্কার কর্তৃপক্ষ চলচ্চিত্র বিভাগটির আমূল সংস্কারের জন্য ক্রমবর্ধমান আহ্বান জানানো হয়েছে। যা রাজনৈতিক হস্তক্ষেপপ্রবণ হিসেবে ক্রমাগত সমালোচিত হয়ে আসছিল। এর ফলে স্বাধীন এবং ভিন্নমতাবলম্বী চলচ্চিত্র নির্মাতাদের প্রায়শই তাদের নিজ দেশের প্রতিনিধিত্ব করার জন্য ইচ্ছাকৃতভাবে জমা দেওয়া হয় না।
উদাহরণস্বরূপ, গত বছর কান-এ পালম ডি’অর বিজয়ী ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবিটি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য ইরানের আনুষ্ঠানিক এন্ট্রি হিসেবে জমা না দিয়ে ফ্রান্সের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছিল।
নতুন নিয়ম অনুসারে, ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবিটি যোগ্য বলে বিবেচিত হতে পারে, কারণ এটি কান-এর সর্বোচ্চ পুরস্কার জিতেছে, কোনো দেশ এটিকে জমা দেওয়ার জন্য বেছে নিয়েছে বলে নয়। কান-এর পালম ডি’অর, ভেনিস-এর গোল্ডেন লায়ন এবং টরন্টো-এর প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড ছাড়াও, যোগ্য বাছাইপর্বের পুরস্কার রয়েছে এমন অন্যান্য উৎসবগুলোর মধ্যে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গোল্ডেন বেয়ার, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্রের পুরস্কার এবং সানড্যান্স চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জুরি প্রাইজও অন্তর্ভুক্ত থাকবে।
সমস্ত আন্তর্জাতিক চলচ্চিত্রের ক্ষেত্রেও দেশ বা অঞ্চলের পরিবর্তে মনোনীত হিসেবে নাম উল্লেখ করা হবে এবং পুরস্কারটি গ্রহণ করবেন চলচ্চিত্র নির্মাতা। অস্কার ফলকে পরিচালকের নামও তালিকাভুক্ত করা হবে, ‘প্রযোজ্য ক্ষেত্রে চলচ্চিত্রের শিরোনাম এবং দেশের নামের পরে’।
অস্কার কর্তৃপক্ষ বলছে, এটি আসলে চলচ্চিত্রের সৃজনশীল দলকে সম্মান জানানোর ইচ্ছাকেই প্রতিফলিত করে। আমরা অন্যান্য বিভাগেও এভাবেই কাজ করি। আমরা যত বেশি বিশ্বজনীন হচ্ছি, চলচ্চিত্র নির্মাণ জগৎ যত বেশি বিশ্বজনীন হচ্ছে, আমার মনে হয়, এখন দেশের ওপর কম এবং চলচ্চিত্র নির্মাতাদের ওপর বেশি মনোযোগ দেওয়া হচ্ছে।
অভিনয় বিভাগও এখন একাডেমির বাকি শাখাগুলোর সঙ্গে তাল মেলাচ্ছে, যেখানে একজন অভিনেতাকে একটি বিভাগে একাধিক অভিনয়ের জন্য মনোনীত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ধরা যাক, এই বছরের সেরা অভিনেতা বিজয়ী মাইকেল বি. জর্ডান যদি ২০২৬ সালে দুটি ভিন্ন চলচ্চিত্রে দুটি অসাধারণ প্রধান চরিত্রে অভিনয় করেন, তাহলে তিনি সম্ভবত দুটি সেরা অভিনেতার মনোনয়ন পেতে পারেন।
অন্যান্য বিভাগে এটি একটি সাধারণ নিয়ম। ২০০১ সালে, ৭৩তম অস্কারে, স্টিভেন সোডারবার্গ ‘ট্র্যাফিক’ এবং ‘এরিন ব্রকভিচ’ উভয় ছবির জন্যই সেরা পরিচালক হিসেবে মনোনীত হয়েছিলেন এবং প্রথমটির জন্য পুরস্কারটি জিতেছিলেন।
আর শেষ ক্রেডিটে ব্যবহৃত সেই মৌলিক গানগুলোর বিষয়ে অস্কার কর্তৃপক্ষ একটি চলচ্চিত্রের শেষ ক্রেডিটে ব্যবহৃত মৌলিক গানগুলোর যোগ্যতার বিষয়টিও স্পষ্ট করেছে। যে গানগুলোর প্রথম মিউজিক কিউ শেষ ক্রেডিটের সময় বাজে, সেগুলোকে যোগ্য বলে বিবেচিত হওয়ার জন্য ক্রেডিট শুরু হওয়ার আগে চলচ্চিত্রের শেষ ১৫ সেকেন্ডের সঙ্গে অন্তত একবার জুড়ে থাকতে হবে। এই বছরের সেরা মৌলিক গানের বিজয়ী, ‘গোল্ডেন’, ‘কে-পপ ডেমন হান্টার্স’ চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং পুরো চলচ্চিত্র জুড়ে এটি বেশ কয়েকবার ব্যবহৃত হয়েছে।
টেইলর বলেন, আমরা আমাদের যোগ্যতা যাচাই প্রক্রিয়া উন্নত করার উপায় খোঁজা কখনও বন্ধ করি না।

