বৃষ্টির পর খেলা শুরু, ম্যাচ হবে ১৫ ওভারে

0
বৃষ্টির পর খেলা শুরু, ম্যাচ হবে ১৫ ওভারে

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টির খেলা। ম্যাচে আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে টাইগাররা। এরপরই নেমেছিল বৃষ্টি।

তবে কিছুক্ষণ পর বৃষ্টি থামলে পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা যায় এবং সূর্যের আলোর আভাসও মেলে। এরপর মাঠ প্রস্তুত করতে শুরু হয় কাজ। গ্রাউন্ডসম্যানরা কাভার সরানোর পাশাপাশি পানি সরিয়ে মাঠ শুকানোর চেষ্টা চালান। মাঠের বিভিন্ন অংশ এখনও ভেজা থাকায় আম্পায়ারদের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন সবাই।
প্রথম মাঠ পরিদর্শন শেষে দ্বিতীয় দফায় বিকেল ৪টা ১৫ মিনিটের পর আবার মাঠ পরিদর্শন করন আম্পায়াররা। এরপর সিদ্ধান্ত হয় খেলা শুরুর। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ওভারে নয়, ম্যাচ হবে ১৫ ওভারে। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here