জয়পুরহাটে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
জয়পুরহাটে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক উম্মে আলী হিম্মত, খলিলুর রহমান, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আবু তাহের প্রমুখ।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন করে সংগঠনটি। এর মধ্যে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here