ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

0
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। এতে দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর এবং তার সহকারী হিসেবে থাকবেন স্মৃতি মান্ধানা।

আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে এবারের আসরে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টে ভারত ‘এ’ গ্রুপে রয়েছে। প্রথম ম্যাচে তারা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। টুর্নামেন্টে তিনটি নকআউট পর্বসহ মোট ৩৩টি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলো এজবাস্টন, ওল্ড ট্র্যাফোর্ড, দ্য রোজ বোল, হেডিংলি, ব্রিস্টল, লর্ডস এবং কেনিংটন ওভাল-এই সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

ভারতের বিশ্বকাপ স্কোয়ার্ড:

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রড্রিগেজ, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), শ্রী চরণি, যাস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌড়, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here