নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

0
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নেত্রকোনার পুর্বধলা চৌরাস্থা এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। শনিবার (২ মে) সকালে উপজেলার ইলাশপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, পুর্বধলা উপজেলার কাল ডোহর গ্রামের মৃত কাসম আলীর ছেলে আইনুল হক (৫০) ও সাধুপাড়া গ্রামের মৃত এখলাছ উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৪৮)। দুজনই অন্যান্য যাত্রীদের সাথে সিএনজিযোগে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। 

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পূর্বধলা থানাধীন বড ইলাশপুর নামক স্থানে দুর্গাপুর হতে ময়মনসিংহগামী একটি বাস ও শ্যমগঞ্জ হতে দুর্গাপুরগামী একটি সিএনজির মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী আইনুল হক (৫০) নিহত হন। সিএনজিতে থাকা অন্যান্য যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে পূর্বধলা হাসপাতালে নেয়া হলে নাজিম উদ্দিন (৪৮) কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎিসক। এছাড়াও আহত একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়। এদিকে চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত দুটো যানবানকেই আটক করে পুলিশ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here