কৃষি ও পরিবেশের উন্নয়নে মৃত খালগুলো খনন করা হচ্ছে: এমপি বাবুল

0
কৃষি ও পরিবেশের উন্নয়নে মৃত খালগুলো খনন করা হচ্ছে: এমপি বাবুল

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য (এমপি) রোকন উদ্দিন বাবুল বলেছেন, কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। সেই কৃষি ও পরিবেশের উন্নয়নেই মৃত খালগুলো খনন করা হচ্ছে। 

শনিবার বিকালে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের বলাইয়েরপাট খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে সারা দেশে খাল খনন করেছেন। বিগত সরকার কোনো যত্ন না নেওয়ায় খালগুলো মরে যায় এবং কৃষি ও পরিবেশে বিরূপ প্রভাব ফেলে। সরকার সেই মৃত খালগুলোর জীবন্ত রূপ দিতে খননের উদ্যোগ নিয়েছে। 

এমপি বাবুল বলেন, খালগুলো খনন করে দুই পাড়ে বনায়ন করা হবে। এতে খালগুলোতে মাছ চাষ হবে, খালের পানি বোরোসহ সব ধরনের ফসলের সেচ কাজে ব্যবহৃত হবে। উৎপাদন খরচ কমে আসবে কৃষিতে। সব মিলিয়ে কৃষি ও পরিবেশের উন্নয়নে বিপ্লব ঘটবে।

খাল খনন কাজের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাজহানুর রহমান, দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here