হুনাইনের জাদুতে নাটকীয় জয়, ফাইনালে কিংসম্যান

0
হুনাইনের জাদুতে নাটকীয় জয়, ফাইনালে কিংসম্যান

জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ২৮ রান। ১৯তম ওভারে ২২ রান নিয়ে সমীকরণ সহজ করে ফেলল ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু শেষ পর্যন্ত পারল না তারা কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছাতে। শেষ ওভারে হুনাইন শাহর অসাধারণ বোলিংয়ে রুদ্ধশ্বাস জয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠল হায়দরাবাদ কিংসমেন।

এখন তারা আগামী রবিবারের শিরোপার লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হবে পেশোয়ার জালমির।

জয়ের জন্য ১২ বলে যখন ২৮ রানের প্রয়োজন। মোহাম্মদ আলিকে পিটিয়ে এক ওভারেই ২২ রান তুলে ফেলে ক্রিস লিন ও ফাহিম আশরাফ। ফলে শেষ ওভারের খেলা খুবই কঠিন হয়ে পড়ে কিংসমেনদের জন্য। কিন্তু ২০তম ওভারে হুনাইন শাহ প্রথম বলেই ডট দেন, এরপর টানা পাঁচটি নিখুঁত ইয়র্কার করেন। এর মধ্যে তৃতীয় ইয়র্কারে ফাহিম আউট হন। শেষ বলে ৪ রান দরকার থাকলেও তিনি মাত্র একটি লেগ বাই দেন।

গতকাল শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল, সঙ্গে ছিল শিশিরের প্রভাব। ১৮৭ রানের লক্ষ্য তাড়া করা কঠিন ছিল না। মার্ক চাপম্যান (৪৩), হায়দার আলী (৩১) ও গ্রিনের ঝড়ো ইনিংস ম্যাচে উত্তেজনা ফেরায়।

এর আগে, স্পিনার সাইম আইয়ুব ও হাসান খান এবং পেসারদের আক্রমণে ইউনাইটেড শুরুতেই চাপে পড়ে যায়। যদিও পরে তারা ১০ ওভারে ৪ উইকেটে ৬৮ রান থেকেও ঘুরে দাঁড়ায়। প্রথম ইনিংসে কিংসম্যানও শুরুতে বিপদে ছিল ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে। তবে চাপ সামাল দেন উসমান খান অপরাজিত ৬১ ও কুশল মেন্ডিস ৫০ রন করে। দুজন মিলে করেন ৫০ বলে ১০১ রানের জুটি। যা দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই পিএসএলের ফাইনালে মুখোমুখি হবে পেশোয়ার জালমি ও হায়দরাবাদ কিংসম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here