পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৩

0
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৩

আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি পৃথক অভিযানে ১৩ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মোহমান্দ জেলায় অনুপ্রবেশের চেষ্টার সময় পরিচালিত অভিযানে ৮ জন সন্ত্রাসী নিহত হয়। আর উত্তর ওয়াজিরিস্তান জেলায় সীমান্তে গোলাগুলির মধ্যে আরও ৫ জন সন্ত্রাসী নিহত হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত এসব ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী পাকিস্তানে ঢোকার চেষ্টা করছিল। মোহমান্দের ঘটনায় জড়িত দলটিকে আগেভাগেই শনাক্ত করা হয়, ফলে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় দ্রুত।

এ ছাড়া আইএসপিআর অভিযোগ করেছে, কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যর্থ আফগান তালেবান প্রশাসন। তাদের দাবি, আফগান ভূ-খণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। আফগান তালেবানকে তাদের দায়িত্ব পালন করে এ ধরনের গোষ্ঠীগুলোর জন্য নিরাপদ আশ্রয় বন্ধ করার আহ্বান জানিয়েছে আইএসপিআর। 

তবে এসব অভিযোগে আফগান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র: আরব নিউজআনাদোলু এজেন্সি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here