শেরপুরে মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
শেরপুরে মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে শেরপুরের জেলা শহরসহ চারটি উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের মতো শুক্রবার সকালের দিকে শেরপুরের জেলা শহরসহ নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী চারটি উপজেলায় মহান মে দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় শেরপুরেও বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

এর মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ,কালো ব্যাজ ধারণ, বর্ণাঢ্য র‍্যালি,  আলোচনা সভা, সেমিনার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এ সময় আলোচনা সভায় বক্তারা জানান, আজ ১ মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৩৮ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকরা কাজের সময়সীমা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকরা সেদিন পথে নেমে এসেছিলেন। 

অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সারা বিশ্ব সোচ্চার  হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here