রংপুরে বজ্রপাতে নারীর মৃত্যু

0
রংপুরে বজ্রপাতে নারীর মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বজ্রপাতে সাহেরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহেরা বেগম ওই গ্রামের মজিবর হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুরে রান্নার জন্য বাড়ির পাশ থেকে খড়ি সংগ্রহ করতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন সাহেরা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সয়ার ইউনিয়ন পরিষদের সদস্য মনছুর পাটোয়ারী জানান, বজ্রপাতে সাহেরা বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নিতে পুলিশ পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here