ইরানে যুদ্ধ শুরুর পর অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর : জাতিসংঘ

0
ইরানে যুদ্ধ শুরুর পর অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর : জাতিসংঘ

ইরানে গত ২৮ এপ্রিল যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং ৪ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

সংস্থাটি জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে জানুয়ারির বিক্ষোভের সাথে সংশ্লিষ্টতার কারণে নয়জনের সাজা কার্যকর করা হয়েছে। ১০ জনকে কোনো বিরোধী দলের সদস্য হওয়ার অভিযোগে এবং বাকি দুইজনকে গোয়েন্দাগিরির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, ‘তিনি ‌মর্মাহত’। 

তিনি আরও উল্লেখ করেন, চলমান সংঘাতের প্রভাবের পাশাপাশি ইরানি জনগণের অধিকারগুলো কর্তৃপক্ষের মাধ্যমে ‘কঠোর ও নির্মমভাবে কেড়ে নেওয়া হচ্ছে’।

সূত্র : আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here