ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখণ্ডিত’ না করার দাবি

0
ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখণ্ডিত’ না করার দাবি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখণ্ডিত’ না করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার সকালে বাসুদেব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। 

লিখিত বক্তব্যে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, ১৫০ বছরের ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়নকে ভেঙে নতুন আরেকটি ইউনিয়ন গঠন করার অপচেষ্টা করা হচ্ছে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্থানীয় জনগণের অজান্তে এবং মতামত উপেক্ষা করে।

তিনি আরো বলেন, একটি প্রভাবশালী মহল স্থানীয় প্রশাসনকে নানাভাবে চাপে রেখে বাসুদেব ইউনিয়নকে ভেঙে দিতে চাচ্ছে। এটিকে ঘিরে তারা নানা অপপ্রচারেও লিপ্ত রয়েছে। মূলত ব্যক্তির রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে নতুন ইউনিয়ন গঠন করে সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার প্রস্তাবেরও তীব্র সমালোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমানে বাসুদেব ইউনিয়নের যেকোনো স্থান থেকে অল্প সময়েই জেলা সদরে যাতায়াত সম্ভব। যোগাযোগব্যবস্থার সুবিধা থাকা সত্ত্বেও অন্য উপজেলার সঙ্গে যুক্ত হওয়ার যুক্তিকে অযৌক্তিক। তারা দাবি করেন এলাকার ৮০ শতাংশ মানুষ চায় না ঐতিহ্যবাহী এই ইউনিয়ন ভেঙে যাক।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বাসুদেব ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, সাবেক ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, সাবেক মেম্বার নুরুল ইসলামসহ অন্য এলাকাবাসী। 

এ সময় উপস্থিত এলাকাবাসী ইউনিয়নটির অখণ্ডতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here