পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

0
পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

আজ ডিএসই ও সিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ৬ কোটি টাকা।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৬৫ ও ২০২৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৯৮২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৯৮ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৮৮৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

রবিবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৭টি কোম্পানির, কমেছে ১৭২টি এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই রবিবার ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৭৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২২১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর।

রবিবার সিএসইতে ২৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ২১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here