ট্রাম্পের অনুষ্ঠানে গুলির ঘটনা নিয়ে যা বললেন নেতানিয়াহু

0
ট্রাম্পের অনুষ্ঠানে গুলির ঘটনা নিয়ে যা বললেন নেতানিয়াহু

হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনায় এবার প্রতিক্রিয়া জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্পের উপস্থিতিতে ওয়াশিংটনের হিলটন হোটেলের এই ঘটনায় তিনি উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন।

রবিবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। নেতানিয়াহু বলেন, ওয়াশিংটন ডিসিতে ডিনার অনুষ্ঠানে ঘটে যাওয়া এ ঘটনায় তিনি স্তম্ভিত। একই সঙ্গে ট্রাম্প এবং ফার্স্ট লেডি নিরাপদ ও সুস্থ আছেন জেনে স্বস্তি প্রকাশ করেন তিনি।

নেতানিয়াহু আহত পুলিশ কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং কার্যকর পদক্ষেপ নেওয়ায় মার্কিন সিক্রেট সার্ভিসের ভূয়সী প্রশংসা করেন। 

এর আগে, ওয়াশিংটন ডিসির বিখ্যাত ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করেন এক আততায়ী। 

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীকে আটক করে। অভিযুক্ত ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। যদিও  মার্কিন কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি যে ট্রাম্পই হামলার মূল লক্ষ্য ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here