উখিয়া সীমান্তে ২৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

0
উখিয়া সীমান্তে ২৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৮২ রাউন্ড গোলাবারুদ ও একটি দেশীয় দা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম রবিবার (২৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, গত ২৫ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল বাহারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের সঙ্গে থাকা গোলাবারুদ ও দেশীয় দা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৫৩ রাউন্ড রাইফেলের গুলি এবং ১২৯ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি- মোট ২৮২ রাউন্ড গোলাবারুদসহ একটি দেশীয় দা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পালিয়ে যাওয়া দুষ্কৃতকারীদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here