বৈভবের প্রশংসায় পঞ্চমুখ বিলিংস-কামিন্সরা

0
বৈভবের প্রশংসায় পঞ্চমুখ বিলিংস-কামিন্সরা

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন বৈভব সূর্যবংশী। এমন ইনিংসের মাধ্যমে রেকর্ড বই ওলটপালট করে ফেলেছেন তিনি। ভারতীয় তরুণ এই ব্যাটারের ইনিংস দেখে তাকে বার্সেলোনা ও স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামালের সঙ্গে তুলনা করেছেন স্যাম বিলিংস।

এর আগে ফেব্রুয়ারিতে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন বৈভব। ফাইনালে করেছিলেন ১৭৫ রান। এবারের আইপিএলেও সেই ফর্ম ধরে রেখেছেন তিনি। এরই মধ্যে চলতি আইপিএলে করে ফেলেছেন ৩৫৭ রান।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দারুণ ইনিংসের পর সূর্যবংশীকে প্রশংসায় ভাসিয়েছেন বিলিংস। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, সূর্যবংশী কী যেকোনো পেশাদার খেলায় সর্বকালের সেরা ১৫ বছর বয়সী? সে যা করছে তা সত্যিই অবিশ্বাস্য। আমরা লামিনে ইয়ামাল পর্যায়ের প্রতিভা দেখছি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বিপক্ষে খেলতে নেমেও ভয় ডরহীন ছিলেন ১৫ বছর বয়সী এই ব্যাটার। বর্তমান বিশ্বের সেরা এই পেসারকে প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। কামিন্সকে খেলা ৪ বলে ৮ রান তোলেন সূর্যবংশী। ম্যাচ শেষে রাজস্থান রয়্যালসের এই ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছেন কামিন্স নিজেও।

তিনি জানান, এই কিশোরই এখন তার ‘নতুন প্রিয় খেলোয়াড়’। তিনি বলেন, আমার মনে হয় সে এখন আমার নতুন প্রিয় খেলোয়াড়। সে বলটা এত জোরে মারে, দেখতে দারুণ লাগে। এটা সত্যিই উপভোগ্য। বোলার হিসেবে আপনাকে একদম নিখুঁত হতে হবে। না হলে বল অনেক দূরে চলে যাবে। এটা দারুণ ব্যাপার। তার ক্যারিয়ারের শুরুটা অসাধারণ হয়েছে, এবং তার খেলার ধরন আমার ভালো লাগে। সে খেলাটাকে নিজের মতো করে খেলতে জানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here