এত মেধা, এত সাফল্য, তারপরও কেন ট্রাম্পের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন টমাস অ্যালেন

0
এত মেধা, এত সাফল্য, তারপরও কেন ট্রাম্পের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন টমাস অ্যালেন

একজন মেধাবী প্রকৌশলী, শিশুদের প্রিয় শিক্ষক এবং ভিডিও গেম উদ্ভাবক। এই পরিচয়ের আড়ালে লুকিয়ে ছিল আরেক মুখ। ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে সশস্ত্র হামলার পর এখন সবার মুখে একটাই প্রশ্ন, কোল টমাস অ্যালেন আসলে কে এবং কেন তিনি এই পথ বেছে নিলেন।

ভিডিও গেম ডেভেলপার ও উদ্ভাবক হিসেবে পরিচিত ছিলেন
৩১ বছর বয়সী এই যুবক দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরতলির টরেন্স এলাকার বাসিন্দা। ২০১৭ সালে তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি বা ক্যালটেক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। গত বছর তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডমিঙ্গুয়েজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রিও নেন।

পেশাগত জীবনে তিনি সি টু এডুকেশন নামক একটি টেস্ট প্রিপারেশন ও টিউটোরিং সংস্থায় খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন। দক্ষতার কারণে ২০২৪ সালের ডিসেম্বরে ওই সংস্থা তাকে টিচার অব দ্য মান্থ ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় ছবিও প্রকাশ করে। এর পাশাপাশি তিনি স্বাধীন ভিডিও গেম ডেভেলপার হিসেবেও পরিচিত ছিলেন। জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম স্টিমে তার তৈরি বোরডম নামক ইন্ডি গেমটি ১ দশমিক ৯৯ ডলারে বিক্রির জন্য তালিকাভুক্ত আছে। ২০১৮ সালে এই গেমের ট্রেডমার্কও নিবন্ধন করেছিলেন তিনি।

প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার ব্রেক বানিয়ে শিরোনাম হয়েছিলেন
২০১৭ সালে ক্যালটেকে পড়ার সময় অ্যালেন হুইলচেয়ারের জন্য একটি বিশেষ ইমার্জেন্সি ব্রেক প্রোটোটাইপ তৈরি করেন, যা প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তায় সহায়ক ছিল। এই উদ্ভাবনের কারণে তিনি সেসময় স্থানীয় সংবাদমাধ্যমে শিরোনামও হয়েছিলেন।

কমলা হ্যারিসকে চাঁদা ও হামলার উদ্দেশ্য খুঁজছে এফবিআই
ফেডারেল ইলেকশন কমিশনের রেকর্ড থেকে জানা গেছে, ২০২৪ সালের অক্টোবরে অ্যালেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারে ২৫ ডলার অনুদান দিয়েছিলেন। এই তথ্য তার রাজনৈতিক আদর্শ ও হামলার উদ্দেশ্যের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, তা নিয়ে গোয়েন্দারা তদন্ত করছেন। এফবিআই ও স্থানীয় পুলিশ হিলটন হোটেলে তার ব্যবহৃত কক্ষ থেকে সংগৃহীত আলামত এবং ডিজিটাল ডিভাইসগুলো নিবিড়ভাবে পরীক্ষা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here