আরব সাগরে ইরানের আরেকটি জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম

0
আরব সাগরে ইরানের আরেকটি জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম

আরব সাগরে ইরানের আরেকটি জ্বালানিবাহী জাহাজ আটক করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্য অনুযায়ী, ইরানের ‘ছায়া বহরের’ ওই জাহাজটি বিদেশি বাজারে বিক্রির জন্য কয়েক’শ কোটি ডলার মূল্যের জ্বালানি, তেল ও গ্যাসজাত পণ্য বহন করছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে সেন্টকম জানায়, শনিবার ভোরে আরব সাগরে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ‘এমভি সেভান’ নামের ওই জাহাজটিকে বাধা দেয়। জাহাজটি মার্কিন বাহিনীর পাহারায় আবার ইরানের দিকে ফিরে যাচ্ছে।

চলতি মাসের শুরুর দিকে মার্কিন বাহিনী ঘোষণা করেছিল যে, তারা ইরানের উপকূল অভিমুখে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজগুলোকে আটকে দেবে অথবা ফিরিয়ে দেবে। সেন্টকম বলছে, মার্কিন বাহিনী ইরানি বন্দরগুলোর ওপর এই অবরোধ পুরোপুরি কার্যকর রেখেছে।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here