কাশ প্যাটেলের বিরুদ্ধে মাদকাসক্তি ও জনসম্মুখে মূত্র বিসর্জনের অভিযোগ!

0
কাশ প্যাটেলের বিরুদ্ধে মাদকাসক্তি ও জনসম্মুখে মূত্র বিসর্জনের অভিযোগ!

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই-এর বর্তমান পরিচালক কাশ প্যাটেলের অতীত ও বর্তমান জীবন নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি প্রকাশ হওয়া চিঠির বরাত দিয়ে জানানো হয়েছে যে, ছাত্রজীবনে জনসম্মুখে মদ্যপান ও বিশৃঙ্খলার দায়ে প্যাটেল দুইবার গ্রেপ্তার হয়েছিলেন। 

দ্য ইন্টারসেপ্টের একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সালে ফ্লোরিডা বারের সদস্যপদ পাওয়ার জন্য আবেদনের সময় প্যাটেল নিজেই এই ঘটনাগুলো স্বীকার করেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, রিচমন্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় নাবালক অবস্থায় একটি বাস্কেটবল খেলা চলাকালীন মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা করার দায়ে তাকে প্রথমবার আটক করা হয়। দ্বিতীয় ঘটনাটি ঘটে নিউইয়র্কের পেস ইউনিভার্সিটিতে আইন পড়ার সময়, যেখানে বন্ধুদের সাথে মদ্যপান করে ফেরার পথে রাস্তায় অভব্য আচরণের (মূত্র বিসর্জন) অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং উভয় ক্ষেত্রেই তিনি জরিমানা প্রদান করে মুক্তি পান।

এদিকে বর্তমান সময়েও তার মদ্যপানের অভ্যাস নিয়ে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য আটলান্টিক’ একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করার পর বিষয়টি নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, অতিমাত্রায় মদ্যপ থাকার কারণে প্যাটেলকে তার নিরাপত্তা কর্মীরা অনেক সময় সময়মতো ঘুম থেকে জাগাতে পারেন না, এমনকি একবার তার ঘরের দরজা ভাঙার জন্য বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হয়েছিল। 

আরও বলা হয়, মদ্যপ অবস্থায় প্যাটেল ভুলবশত ভেবেছিলেন যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তিনি তার ঘনিষ্ঠ মহলে সেই খবর ছড়িয়ে দেন। তবে কাশ প্যাটেল এই সমস্ত অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং ‘দ্য আটলান্টিক’ পত্রিকার বিরুদ্ধে ২৫ কোটি ডলারের একটি বিশাল অংকের মানহানি মামলা দায়ের করেছেন। 

বর্তমানে এই বিষয়টি মার্কিন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এফবিআই পরিচালকের পদ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here