বগুড়ায় আগুনে দগ্ধ ব্যক্তির মৃত্যু, তালাকের পর আত্মহত্যার খবর

0
বগুড়ায় আগুনে দগ্ধ ব্যক্তির মৃত্যু, তালাকের পর আত্মহত্যার খবর

বগুড়ার শাজাহানপুরে স্ত্রী তালাক দেওয়ায় অভিমানে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

গতকাল শুক্রবার বাদ আছর উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল এলাকায় সড়কে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুতর দগ্ধ অবস্থায় এলাকাবাসী তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ঝর্ণা বেগম জানান, নজরুল ইসলাম বারআঞ্জুল গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। তিনি একটি পরিবহণ প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। সংসারের খরচ ঠিকমতো না দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সর্বশেষ তার স্ত্রী তাকে তালাক দেন। এতে অভিমানে তিনি নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে ধারণা তার।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, খবর পেয়ে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
 
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here