বরিশালে খাল পরিস্কার ও পুনঃখননে এবং খালের তীরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) নগরীর জিয়া সড়ক এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরীন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার ছিল দেশব্যাপি নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। সেই ইশতেহার বাস্তবায়নে সকল খাল পরিস্কারের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নগরীকে আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে আগামী দুই মাস পরিচ্ছন্নতার মাস হিসেবে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
খাল পরিস্কার পরিচ্ছন্নতার কাজ উদ্বোধন করে সিটি প্রশাসক নগরীর জিয়া সড়ক ও শেরে বাংলা সড়কে দুইটি করে নিমগাছ রোপন করেছেন। এর মাধ্যমে খালের দুই পাশের সড়কে নিমগাছ রোপন করা হবে। কর্মসূচির উদ্বোধনের সময় বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারীসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

