হাতিয়ায় মজুদকৃত ৩০০০ লিটার ডিজেল জব্দ, আটক এক

0
হাতিয়ায় মজুদকৃত ৩০০০ লিটার ডিজেল জব্দ, আটক এক

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী অবৈধ মজুদ ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩০০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মা-বাবার দোয়া বরফ কল সংলগ্ন এলাকা থেকে মজুদকরা ১৫টি ব্যারেলে মোট ৩০০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় অতিরিক্ত মুনাফার লোভে ডিজেল জব্দ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার দায়ে মো. মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযান শেষে জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় স্বার্থবিরোধী এ ধরনের অবৈধ জ্বালানি মজুদ বা পাচার কার্যক্রম কঠোরভাবে দমন করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে নৌবাহিনী। এ ধরনের অপরাধ প্রতিরোধে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here