গাইবান্ধায় দীর্ঘদিন ধরে আগাছায় আবৃত থাকা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের নামের স্মৃতিফলকটি পরিষ্কার করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে স্মৃতিফলকটি পরিষ্কার করে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সম্প্রীতি’।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সংগঠনের প্রতিষ্ঠাতা রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমনের নেতৃত্বে সদস্যরা ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার হাওয়াখানা নামক এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিফলকটি পরিষ্কার করেন। এটি দীর্ঘদিন ধরে আগাছায় ঢাকা ছিল।
‘চিন্তায় সমৃদ্ধ গোবিন্দগঞ্জ’ এই স্লোগানে সামাজিক সংগঠন ‘সম্প্রীতি’ গোবিন্দগঞ্জের আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনে কাজ করে যাচ্ছে।

